
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের ছায়ের আলীর ছেলে শ্যামল মৃধা ওরফে কালু মিয়া (৩৭) ও একই গ্রামের শমসের সরদার এর ছেলে শাহীন সরদার (৩০)। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ববালুভরা এলাকায় অভিযান চালিয়ে কালু ও শাহীন নামের দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের নিকট থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুজনের বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#





