যাত্রাপুরে বেড়েছে মাদকের প্রভাব হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার

0
42

 খালিদ আহমেদ রাজা (স্টাফ রিপোটার): কুড়িগ্রাম সদর উপ-জেলার যাত্রাপুর ইউনিয়নের গ্রেফতারমাদক ব্যবসায়ী কমালকে পুলিশ হেরোইন সহ গ্রেপ্তার করেছে।

গতকাল সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সদর পুলিশ তাকে যাত্রাপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। কামাল যাত্রাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দোলিপাড়া গ্রামের বাসিন্দা, নিহত বাবা কান্তের ছেলে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

বিভিন্ন মালামাল বিক্রির লক্ষ্যে তিনি হেরোইন নিয়ে বাইরে গেলে সোমবার সন্ধ্যায় হাতে-নাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের বক্তব্য জানা যায় কামাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।

এতে করে এলাকার যুবকসহ বিভিন্ন বয়সের মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। এই দিকে একই গ্রামের বাসিন্দা মোঃ মোজাম্মেল করিম জানান, শুধু কালাম নয়, কালামের মত কিছু ব্যক্তি ফেনসিডিল সহ মাদক ব্যবস্যা সাথে জড়িত, অনেকে মনে করেণ প্রশাসনের সঠিক নজরদারি না থাকার কারণে তাদের আটক করতে পারছে না।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, কামালকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হবে ও একই সাথে বিভিন্ন তথ্যের ভিক্তিতে যাত্রাপুর সহ আশে-পাশের এলাকা গুলো উপর নজরদারী অভিযান চলবে।