রাণীনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

0
16

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর রাণীনগরে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার সকাল ১০ টায় জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এর সভাপতিত্বে ও সমবায় অফিসার শামসুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ প্রমূখ।#