
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গবাদি পশুর রোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার করজগ্রাম মাঝি পাড়া এবং বালিয়া পাড়া গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুননাহার আকতার (মুন্নি),উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুবীর চন্দ্র,ভিএফএ এনামুল হক,এলএফএ জুয়েল হোসেন প্রমূখ।





