
আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বিভিন্ন উপকরন বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন।
অনুষ্ঠানে ২০২৩-২৪অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১মৌসুমে উপজেলার ৪হাজার ২শত ৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনার অংশ হিসেবে বীজ ও সার এবং পাট ফসলের প্রণোদনা হিসেবে ২০জন কৃষককে ১কেজি করে পাটের বীজ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, আব্দুল কাদের পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।#




