রাণীনগরে আল-কোরআন লার্নিং ফাউন্ডেশনে ৫৬০ জনকে সংবর্ধনা

0
7

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে “সফুরা-আব্দুস সাত্তার” আল-কোরআন লার্নিং ফাউন্ডেশনের ৫৬০জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এছাড়া ৪৫জনের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার খাজুরিয়া পাড়া গ্রামে এঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বিপিএম।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে,বগুড়ার তাজমা সিরামিক ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক
শরিফুজ্জামান বাচ্চু,রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ,রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী আলী হাসান,ফাউন্ডেশনের
বর্তমান সভাপতি ডা: আর কে রাফিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান,ফাউন্ডেশন থেকে ২৩তম ব্যাচের ৫৬০জন কোরআনের আলোয় আলোকিত হওয়ায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয় এবং সকলের মাঝে একটি করে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। এছাড়া এদের মধ্য ৪৫জন অস্বচ্ছল পরিবারকে সহায়তা করতে এককালিন ৪৫টি ছাগল প্রদান করা হয়।