রাণীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা

0
6

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টারঃ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এলক্ষে আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি এ্যাডভোকেট ওমর ফারুক সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু ওবায়েদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এর আগে রাত ১২টা ১মিনিটে উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযোদ্ধা কমান্ড ও সর্বস্তরের লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।#