
প্রদীপ কুমার রায়, লালমনিরহাট প্রতিনিধি:
আজ ৩০ জুলাই সকালে লালমনিরহাট পৌরসভার আর্থিক সহযোগিতায় ৯নং ওয়ার্ডের নবীনটারী রাধাকৃষ্ণ মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নবীনটারী রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি গোকুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র শীল, কোষাধ্যক্ষ পুলিন চন্দ্র শীলসহ অন্যান্য ভক্তবৃন্দ।





