
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাটে সীমান্ত এলাকার ২ শতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদানের উদ্বোধন করা হয়েছে। 
২৮ জানুয়ারী দুপুর ১২ টায় বাসুদেবপুর ও চকশবদল গ্রামের ২০৪ টি পরিবারের মাঝে সংযোগ প্রদানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উদ্বোধন শেষে প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, নওগাঁ পবিস-২ এর এজিএম কামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল, নুরুজ্জামান প্রমুখ।





