
তপন কুমার সরকার, আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে ১৫ আগষ্টকে উৎসর্গ করে করোনা কালীন পরিস্থিতিতে সাধারণ জনগনের স্বাশকষ্ট রোধকল্পে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে সিলিন্ডার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।
এসময় ওসি তদন্ত মোজাম্মেল হক কাজি, আ‘লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, আত্রাই পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক আজাহার আলী ,ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম শেখ ও মমতাজ বেগম, আবাসিক মেডিকেল অফিসার আরিফুল ইসলাম,যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, আনসার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম,পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী,বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন, পল্লী সঞ্চায় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।




