আত্রাইয়ে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

0
25

আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ১ কেজি গাঁজাসহ স্বামী- স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ । আটককৃতরা হলো জয়পুরহাট সদর উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে সাইদুর রহমান (৪৪) ও তার স্ত্রী তসলিমা (৩৫)।

আত্রাইয়ে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
আত্রাইয়ে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গত শনিবার ৭ই আগষ্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিক্রির উদ্যেশে জয়পুরহাট থেকে গাঁজাসহ আকটকৃত স্বামী স্ত্রী উপজেলার ভরতেঁতুলিয়া এলাকায় অবস্থান করছেন।

সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তাদেরকে আকট করেন। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু করে তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।