
রাজ-কুমার দেব, রাজার হাট উপজেলা প্রতিনিধি:
রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে রাজারহাট অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তথ্য অধিকার আইনের সুফল নিয়ে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী। তিনি আলোচনার শুরুতে ২৮শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী উপজেলা প্রশাসনের প্রত্যেক বিভাগের কর্মকর্তাদের ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সব ধরনের তথ্য সংরক্ষন করার নির্দেশ দেন। যাতে সাধারণ মানুষ সহজে তথ্য সংগ্রহ করতে পারেন, কোন রকমের হয়রানির শিকার হতে না হয়। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের সমাপনী বক্তব্যে ইউএনও নুরে তাসনিম প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচছা ও অভিনন্দন জানিয়ে তার বক্তব্য শেষ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সম্পা আক্তার,প্রাণী অফিসার ডঃ জোবাইদুল ইসলাম, শিক্ষা অফিসার নজরুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন সংবাদ কর্মী।





