বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

0
9

প্রদীপ কুমার রায়, জেলা প্রতিনিধি, লালমনিরহাট: গতকাল ৭ আগস্ট বিকেলে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন
বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সায়েদ এন্টারপ্রাইজের প্রোপাইটর সায়েদুজ্জামান সায়েদকে সভাপতি ও লালমনিরহাট-০১ আসনের জাতীয় সংসদ সদস্য মোতাহার হোসেনের পুত্র মাহমুদুল হাসান সোহাগকে সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়।

একরামুল কায়সারের রাবেয়া কন্সট্রাকশন সিএন্ডএফ লাইসেন্সটি সাইনিং অথরিটি এমপি পুত্র মাহমুদুল হাসান সোহাগ। এই নতুন কমিটির অগ্রযাত্রা ও ব্যবসা- বাণিজ্যেও গতিশীলতা আসবে। এ সময় সকল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের মালিকগণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান সায়েদ বলেন, সমিতির ৫৭ সদস্যের মধ্যে ৫১ জন কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন। কয়েক দিনের মধ্যে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এই কমিটির ২ দিন আগে স্থানীয় সংবাদ কর্মীর উপস্থিতিতে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে বুড়িমারী স্থলবন্দর এ্যাসোসিয়েশনের পৃথক একটি কমিটি ঘোষণা করা হয়েছিল।