
বিপুল জামান লিখন(নেত্রকোনা জেলা প্রতিনিধি):করোনায় যখন মানুষের জীবনদশাকে ঘরে বন্দী করে রাখে তখন পাশের বাসার আশপাশে অবসর সময় কাটানো মনের বিষাদগ্রস্থ যাতনাকে বিদায় দিতে বছরের প্রথম দিনকে(পহেলা বৈশাখ)বেছে নিয়ে প্রাণ দিল।

নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভাস্থ দরগাহ রোডের শ্রী আশিক সাহার একমাত্র ছেলে প্রীতম সাহা দ্বীপরা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আজ সকালে মৃত্যু বরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায় আশিক সাহার বাসার পাশে নতুন কনস্ট্রাকশন তৈরির কাজ চলছিল তারই সুবাদে বিদ্যুৎতের লাইন টানানো হয় যাতে পানির ব্যবস্থা হয় কিন্তু সেখানে অব্যবস্থাপনায় বা ঢিলেমাসির জন্য শিক্ষার্থীর জীবন দিতে হয়।
পরিবার ও আত্মীয় স্বজনদের কাছ থেকে জানতে পারলাম প্রীতম অত্যান্ত ভাল ও শান্তশিষ্ট ছেলে ছিল।সে কেন্দুয়া জয়হরি স্পাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এস.এস.সি পরিক্ষার্থী ছিল।অত্যান্ত মেধাবী শিক্ষার্থী আকর্ষিক মৃত্যুতে পরিবার পরিজন ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।





