দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা রুখে দেওয়া হবে : এবি তাজুল ইসলাম

0
26

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত স্থাপনাসমূহ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম।

দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা রুখে দেওয়া হবে : এবি তাজুল ইসলাম
দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা রুখে দেওয়া হবে : এবি তাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতাল ও বিক্ষোভে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা এবং দলের নেতাদের বাড়ি পরিদর্শন করেন।

 

তিনি ক্ষতিগ্রস্ত পৌরভবন, জেলা পরিষদ, বঙ্গবন্ধু স্কয়ার,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাসভবন ও অফিস, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের বাসা এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শন করেন। এসময় তিনি হামলায় আহত প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ অন্যান্য সাংবাদিকদের খোঁজ খবর নেন। তিনি প্রেস ক্লাবে আর্থিক অনুদানও প্রদান করেন।

এসময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র এএসপি মো. আলাউদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা তানজিল আহমেদ, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনিসহ অন্যান্যরা।