
বিপুল জামান লিখন,নেত্রকোণা প্রতিনিধিঃ-
নেত্রকোণা জেলার বারহাট্রা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান হাবিব(৪০)বৃহস্পতিবার(২৬ আগস্ট)রাত ৭ টার দিকে নিজ কর্মস্থলে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।তিনি বারহাট্রা থানার উপপরিদর্শক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়,সন্ধা ৭ টার দিকে ডিউটিতে যাওয়ার সময় নেত্রকোণা-বারহাট্রা সড়কের সতরশ্রী কাছে যাওয়ার পর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।প্রচন্ড বৃষ্টির জন্য আশে দূর্ঘটনাটি ঘটে।পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে পাঠান।কিন্তু মধ্যে রাতে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা দেন।
তিনি ব্যাক্তিগত জীবনে দুই শিশু সন্তান রেখে গেছেন।তবে গত বছর স্ত্রী মৃত্যুবরণ করে।
বারহাট্রা থানার কর্মকর্তা(তদন্ত) মোঃ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনাস্থল থেকে হাবিবের মোটরসাইকেল ও একটি ভ্যান পাওয়া গেছে।ভ্যানের সাথে লেগে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে তবে তদন্ত অভ্যাহত আছে।





