নেত্রকোণায় পিক-আপে-ট্রাকের সংঘর্ষে নিহত;-৩ আহত ১

0
8
  1. নেত্রকোনায় শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে ট্রাকের সাথে মাছবাহী পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।এসময় একজন আহত হয়েছে।নিহতরা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা গ্রামের মাছ ব্যাবসায়ী রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া এবং পিকআপ চালক আবুচান। এ সময় গাড়ীতে থাকা অপর একজন আহত হয়।
  2. স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা থেকে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যান ঢাকার উদ্যেশে ছেড়ে আসে।নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি দাড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাত ভাই জনি মিয়া মারা যান। গুরুতর আহত পিকআপ চালক আবুচানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

    নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন,নিহত দুইজনের লাশ শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে ও অপর লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়না তদন্তের পর নিহতদের নিজ নিজ স্বজনদের নিকট বুঝিয়ে দেয়া হবে।