
মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ মুজিববর্ষের অঙ্গীকার, পড়ব বই, বাড়ি হবে পাঠাগার- এই শ্লোগান নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ের নিভৃত পল্লী শাঁখচুড়ায় মুসলেহ্ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগারের রজতজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী এক ব্যাতিক্রমী বই মেলার আয়োজন করা হয়।
শুক্রবার দুপুরে উপজেলার শাঁখচুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। মুসলেহ্ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগারের অন্যতম প্রতিষ্ঠাতা লেখক সাংবাদিক ফাইজুস সালেহীনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিপত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান প্রমুখ।
আলোচকরা আলোকিত মানুষ গড়তে বই পড়ার উপর গুরুত্ব আরোপ করেন। বই মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত শিক্ষাবিদ মুসলেহ্ উদ্দিনের কনিষ্ঠ ছেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুস সালেহীন।বই মেলা উদযাপন কমিটির আহবায়ক সাদেকুর রহমান জানান, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত মুসলেহ্ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগার রজতজয়ন্তীতে তিন দিনব্যাপী বই মেলা ও সদস্যদের পুন:র্মিলনীর আয়োজন করে। নিজস্ব ব্যবস্থাপনায় সম্পূর্ণ অবাণিজ্যিক এই বইমেলায় পাঠকের হাতে প্রতীকী দামে বই তুলে দেওয়া হবে।
বই মেলাতে প্রায় ৬ সহস্রাধিক বই থাকছে। পঞ্চাশ থেকে আশি ভাগ কমিশনে পাঠক কিনতে পারবেন প্রিয় বই। পাশাপাশি থাকছে বাংলার ঐতিহ্যবাহী পিঠা নিয়ে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।





