কৃষকের দুঃখ দুর্দশা দুরীকরনে কাজ করার প্রতিশ্রুতি দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রনি

0
29

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৩নং সগুনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রত্যন্ত এলাকাজুড়ে কাঁচা রাস্তার কারনে বেহাল দশায় ভুক্তভোগী সাধারণ কৃষক।

উল্লেখ্য যে,তাড়াশ- বারুহাস রোডের হেদার খাল থেকে শুরু করে সান্দুরিয়ার মধ্য দিয়ে ধাপতেতুলিয়া বাজার হয়ে ঝিনা পাড়া হয়ে কুন্দইল হতে ধামাইচ হয়ে বোনপাড়া বিশ্বরোড পর্ষন্ত রাস্তার বেহাল দশার কারনে কৃষকের মৌসুমি ফল- ফসলি থেকে শুরু করে কৃষকের প্রধান ফসল ইরি-বোরো ফসলের ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হচ্ছে দীর্ঘদিন ধরে।

জনপ্রিয়তার শীর্ষে মোঃ রবিউল করিম রনি

রবিউল করিম রনি কষকের রাস্তা পরিদর্শনে গিয়া দেখতে পান যে, কৃষকের কৃষি উপকরণ বোঝাই একটি গাড়ী কর্দমাক্ত রাস্তার মধ্যে দেবে গেছে কৃষকের দুর্দশা দেখে নিজ উদ্দোগে উক্ত গাড়িটি তিনি জনগণের পাশে থেকে অবমুক্ত করেন। উল্লেখযোগ্য রাস্তাটি পাকা করনে জন্য প্রথমে জাতীয় প্রার্টীর মাননীয় সংসদ সদস্য, পরবর্তীতে বারবার নির্বাচিত বিএনপি সরকারের মাননীয় সংসদ সদস্য এবং সর্বশেষ আওয়ামিলীগ সরকারের মাননীয় সংসদ সদস্য রাস্তাটি পাকা করনের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্ত এতদিনেও রাস্তাটি পাকা করনের কাজ শুরু না হওয়ায় কৃষকের চোখে মুখে হতাশা আর দুঃশ্চিতার ভাঁজ দেখা দিয়েছে।

উক্ত রাস্তার বেহাল দশার কারনে কৃষকের সকল কাজকর্ম থেকে শুরু করে সাধারন মানুষের চলাচলের উপযুক্ত নয় রাস্তাটি।একটু হালকা বৃষ্টিতেই রিকশা, ভ্যান,মোটরবাইক,এমনকি বাইসাইকেল চলার অনুপযোগী হয়ে উঠে উক্ত রাস্তাটি। উক্ত রাস্তার বেহাল দশা দেখে সকলের প্রিয় জনপ্রতিনিধি ও আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রবিউল করিম রনি বলেন, আমি যদি আপনাদের সেবা করার সুযোক পাই এবংআমাকে যদি সফল রাষ্ট্র নায়ক দেশদরদী মমতাময়ী মাতা নৌকা প্রতীক উপহার দেন! আমি স্বপথ নিয়ে বলছি,জনগণের মুখে হাসি ফুটাতে আমি আমার নিজের জীবন উৎসর্গ করে দেব ইনশাআল্লাহ।

রনি বলেন,আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তৃনমুল পৌছে দিতে প্রয়োজনে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাব। রবিউল করিম রনি বলেন আপার নেত্রী বলেছেন,”আপনারাই আমার আসল সম্পদ ও প্রধান শক্তি।” রনি বলেন ,মাননীয় প্রধান মন্ত্রী ঘোষনা দিয়েছেন যে,”প্রতিটি গ্রাম হবে শহর,গ্রামে ঘেকেই আমার জনগণ সকল যুযোগ সুবিধা উপভোগ করবেন।”