
বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি)নেত্রকোণা জেলার মদন উপজেলায় বাউশীঁ গ্রামে ডোবার পানিতে দুই মামাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২জুন) বিকাল ৩ টা দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।বাঁশরী গ্রামের সুমন মিয়ার (৩) বছরের ছেলে তামিম ও একই গ্রামের লালন মিয়ার( ৪) বছরের মেয়ে সামিয়া।

ঘটনা সূত্রে জানা যায়, সামিয়া সকালে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়। সকালে সামিয়াকে নানার বাড়িতে রেখে তার মা বাড়িতে চলে আসে। পরে তাকে আনতে নানার বাড়িতে গেলে তাকে সেখানে পাওয়া যাচ্ছিল না। এ সময় সামিয়ার মামাতো ভাই তামিমেরও খোঁজ মিলছিল না। পরিবারের সবাই খোঁজ করার একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় তাদের মরদেহ দেখতে পায়।
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল জানান, শিশু দুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। হঠাৎ বাড়ির লোকজনের অগোচরে ডোবায় পড়ে পানিতে তলিয়ে মারা যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে বাঁশরী গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে।





