
জাকির ইসলাম মিন
কাউনিয়া উপজেলা প্রতিনিধিঃ-
“কারোনা কালে, মানুষের পাশে ” স্লোগানকে ধারণ করে রংপুর কাউনিয়া তিস্তা তরুণ ব্রিগেড এর কমিটি গঠন করা হয়। তিস্তা রাজেন্দ্র বাজার মিলনায়তনে মঙ্গলবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ২১ সদস্য বিশিষ্ট তিস্তা তরুণ ব্রিগেডের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে তিস্তা তরুণ ব্রিগেডের কর্মকান্ড সম্পর্কে আলোতপাত করেন “তিস্তা বাচাও,নদী বাচাও সংগ্রাম পরিষদ” কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।
উক্ত অনুষ্ঠানে জনাব মোস্তাফিজুর রহমান সাধারণ জনগণের উদ্দেশ্য করে বলেন,বিশ্বেব্যাপি করোনামহারী চলছে, এই ভাইরাস থেকে আমাদের বাংলাদেশ ও নিরাপদ নেই এখন। দেশে দিনে প্রায় ২ শতাধির মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এমতাবস্থায় মেডিকেলগুলোতে অক্সিজেন সংকট হয়ে পড়েছে। যদি এই ভাইরাস প্রতিরোধ না করা যায় তাহলে বাংলাদেশ একদিন ভারত, ইন্দোনেশিয়ার রুপ ধারণ করবে। তাই আমাদের সকলকে মাক্স পরিধান করতে হবে এবং সরকারি নিদের্শনা মেনে টিকা গ্রহণ করতে হবে।
পরে গণেশ কুমার দেবশর্ম্মাকে সভাপতি ও হযরত আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট তিস্তা তরুণ ব্রিগেড গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান দুর্জয়, কোষাধ্যক্ষ সাজু মিয়া,প্রচার সম্পাদক মাসুম পারভেজ, আপ্যায়ন সম্পাদক জাকির ইসলাম মিন, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান,
কমিটির কার্যকরী সদস্যরা হলেন- আশিকুর রহমান, ফরিদুল ইসলাম জীবন,সনজিত রায়,রুহুল আমিন,অন্তর রায়,ফরিদুল ইসলাম, আকাশ মিয়া১,আকাশ মিয়া২





