কুড়িগ্রামে আল-কুরআন প্রচার সংস্থার প্রতিশ্রুতি পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্র’র মাধ্যমে উন্নয়ন কাজ করা

0
48


বিশেষ প্রতিনিধিঃ

আল-কুরআন প্রচার সংস্থা (আকপও) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক আন্তর্জাতিক ইসলামি চিন্তাবিদ মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদী কুড়িগ্রামে স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্র’র কার্যক্রম বিভিন্ন মাধ্যমে জানতে পেরে এ প্রতিষ্ঠানের মাধ্যমে কুড়িগ্রামের ৯ উপজেলায় বিনা মূল্যে ১ লক্ষ কুরআন শরীফ বিতরন সহ হিজরা, বাঁশফোর, হরিজন ও প্রতিবন্ধী জনগোষ্ঠীদের প্রতিষ্ঠার জন্য আর্থিক, শারীরিক, মানসিক সহযোগিতা করা এবং স্যানিটেশন, পয়ঃনিস্কাশন ও টিউবওয়েল বিতরন করা হবে এমন প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
কুড়িগ্রাম খলিলগঞ্জ এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্র গতকাল সন্ধ্যায় আল-কুরআন প্রচার সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদী পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরিচালক শহিদুল ইসলাম শিমুলকে তার নিজস্ব অনুবাদ করা একটি কুরআন শরীফ উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক শাজাহানপুর পত্রিকার সম্পাদক পীর-এ কামিল শাহ সূফি আল্লামা অধ্যক্ষ ওয়াজেদ আলী, বেসরকারি প্রথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন সহ আরো অনেকে। এ কার্যক্রমে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।