
শুভ মন্ডল-কয়রা উপজেলা প্রতিনিধি
কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রেসক্লাব পাইকগাছার ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১০ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছার অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনারারী ক্যাপ্টেন (অবঃ) মোহন লাল দাশ।
বিশেষ অতিথি ছিলেন এ্যাড. শফিকুল ইসলাম কচি,নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ।প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টুর পরিচালনায় বক্তৃতা করেন সমাজ সেবক সুনিল কুমার হালদার,কবি সুশান্ত বিশ্বাস, রোজি সিদ্দিকী,সাংবাদিক আব্দুস সবুর আল-আমিন, মিজানুর রহমান মিজান,স,ম নজরুল ইসলাম,কামরুল ইসলাম,শাহিন হুসাইন,ব্যবসায়ী লিটন গাজী,অভিজিৎ রায়, বিষ্ণু বিশ্বাস,হাসনা খাতুন সুমাইয়া প্রমুখ।
এসময়ে উপস্থাপনার মধ্যদিয়ে প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক অন-লাইন বজ্রকণ্ঠের সম্পাদক সকল সাংবাদিক বন্ধুদের সাথে একত্রিত হয়ে বস্তূনিষ্ঠ ও উন্নয়ন মূলক সংবাদ পরিবেশনের জন্য সকল কে এগিয়ে আসার আহ্বান জানান।





