পঞ্চম ধাপে হচ্ছে গজারিয়ার ইউপি নির্বাচন,তবে সীমানা জটিলতায় বাদ পরেছে একটি ইউনিয়ন

0
14

মোঃখায়রুল ইসলাম (হৃদয়) (গজারিয়া,মুন্সিগঞ্জ):
গজারিয়ায় পঞ্চম ধাপে ৭ ইউপিতে ভোটগ্রহণ পাঁচ জানুয়ারি।

পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোটগ্রহণ পাঁচ জানুয়ারি
পঞ্চম ধাপে ৭০৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী বছরের পাঁচ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে।

গজারিয়া উপজেলা নির্বাচন কমিশন (ইসি) কর্তকর্তা জানান, বাউশিয়া ইউনিয়ন বাদে গজারিয়া উপজেলা ৭টি ইউনিয়নে বালুয়াকান্দি, হোসেন্দী, টেঙ্গাচর, ভবেরচর, গজারিয়া,ইমামপুর,গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী বছরের পাঁচ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সীমানা জটিলতার কারনে বাউশিয়া বাদে ৭ টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন আগামী ৫ ই জানুয়ারি।

ইসি জানায়, পঞ্চম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ এ বছরের সাত ডিসেম্বর, মনোয়ন পত্র বাছাইয়ের তারিখ ৯ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ডিসেম্বর। ভোট গ্রহণ করা হবে আগামী বছরের পাঁচ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত।

গতকাল ২৭/১১/২০২১ ইং রোজ শনিবার নির্বাচন কমিশনার এর বৈঠকে পঞ্চম ধাপের নির্বাচনে ৭০৭টি ইউনিয়নের বিতর গজারিয়ার নাম আসার পর। গজারিয়া উপজেলার ইউপি নির্বাচন কে কেন্দ্র করে সাধারন ভোটারদের যেমন আনন্দের সীমা নেই,তেমনি সাধারন মানুষের মনে আতংকের ও শেষ নেই।

গজারিয়া উপজেলার সাধারন ভোটারদের সাথে নির্বাচন প্রশঙ্গে আলাপ চারিতায় জানাজায়, তাদের মাঝে যেমন নির্বাচন নিয়ে আনন্দের কোনো কমতি নেই,তারি মাঝে ভয়, আতঙ্কের ও শেষ নাই।
ইতিমধ্যে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গজারিয়া উপজেলার একাধিক ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পার্থী, মেম্বার পার্থী,বর্তমান চেয়ারম্যান, মেম্বার দের মাঝে একধিক ঘটেছে কোলহ।মৃতু,অঙ্গহানির মত ঘটনা আগেই ঘটেছে।সে জন্য গজারিয়া উপজেলার প্রতিটা ইউনিয়নের সাধারন মানুষ আতংকৃত।

তাদের প্রতাশা সরকার প্রশান, নির্বাচন কমিশনার যাতে গজারিয়ায় সুষ্ঠু নির্বাচন পরিচালনা করেন সে জন্য আহবান জানান গজারিয়ার সাধারন ভোটার গন।তাদের মতে ইমামপুর,হোসেন্দি,বালুয়াকান্দী এবং টেংগারচর ইউনিয়ন কে ঝুঁকি পূর্ণ বলা হয়েছে বলে জানিয়েছেন।
নির্বাচনের আগে থেকেই যাতে এসব ইউনিয়ন গুলোতে প্রশাসনের সজাগ দৃষ্টি থাকে সে জন্য আহবান করেন উপজেলার সাধারন নাগরিক গন।