নারায়ণগঞ্জে লকডাউনের ৪র্থ দিনে কঠোর নজরদারি

0
12

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আজ লকডাউনের ৪র্থ দিনে নারায়ণগঞ্জ এর চাষাড়ায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে চেকপোস্ট মনিটরিং করা হচ্ছে। কেউ কারণ ছাড়া বের হলেই গুনতে হচ্ছে জরিমানা। ব্যাটারীচালিত যানবাহন শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পণয় পরিবহনের যানবাহনই চলাচল করতে পারছে। তবে বরাবরের মতো এবারো মাস্ক না পড়লেও জরিমানা করা হচ্ছে। সেনা সদস্য, বিজিবি, পুলিশ, আনসার একই সাথে কাজ করে যাচ্ছে।