
বিপুল জামান লিখন(নেত্রকোণা প্রতিনিধি):
৩ রা জুলাই বিকালে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কালহালা গ্রামে ১৮ মাস বয়সী এক শিশুর পানিতে পড়ে মারা গেছে বলে জানা যায়।শনিবার বিকালে শিশুটি বাড়ির সামনে জমিতে পাহাড়ী ঢলের জমে থাকা পানিতে খেলতে গিয়ে মৃত্যুবরণ করে। নিহত শিশু কালাহাল গ্রামের হৃদয় মিয়ার ছেলে রবিউল। জানা যায়,রবিউল তার বাবার সাথে শুয়ে খেলা করছিল কিন্তু বাবা অন্যদিকে মনোযোগ দেওয়ায় সে ঘর থেকে বেড়িয়ে ডোবায় যায়।এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত থাকায় ছেলের প্রতি খেয়াল ছিল না। কিন্তু হঠাৎ মায়ের ছেলের খোঁজ নেওয়ায় সবার খোজাখুজি করতে থাকে।এক পর্যায়ে শিশুর চাচা মামুন(১০) জমে থাকা পানিতে ভাসতে দেখতে পায়।পরে শিশুটিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একরামুল হক শিশুটি মৃত বলে ঘোষণা দেন। উল্লেখ্য যে,হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশু মৃত্যু হয়। এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান,শিশুর মৃত্যুর সুরতহাল নেওয়ার পরে পরিবারের কোনো অনাপত্তি না থাকা স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে এবং অপমৃত্যুর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।





