
ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি,
কুলিয়ারচর উপজেলা ওসমানপুর ইউনিয়নের ওসমান পুর গ্রাম এর মধ্যেও সার্বজনীন গোরস্থান নামক জায়গা থেকে গত রাত লাশ চিনতাই করার প্রচেষ্টা করে কিছু ব্যক্তি।
চিনতাই করার সময় গ্রামের লোকজনের তাড়া খেয়ে দুষ্ট লোকজন পালিয়ে যায়। এ বিষয়ে গ্রামের লোকজন বলেন, দুষ্ট লোক সমূহ তিনটি কবর এর মাটি উত্তোলন করেন। যার লাশের সময় দুই মাস তিন দিন এবং দেড় মাসের মতো।তাদের প্রধান উদ্দেশ্য ছিল লাশের কঙ্কাল চুরি করা।





