গজারিয়ায় ছাত্রলীগ নেতা অস্ত্রসহ আটক

0
13

গজারিয়া,মুন্সিগঞ্জ প্রতিনিধি ঃ-মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ এর বর্তমান কমিটির যুগ্মসাধারণ সম্পাদক পদে নিযুক্ত থাকা নাসির উদ্দিন কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছেন গজারিয়া থানা পুলিশ।

তথ্য মতে,জানা যায় শনিবার রাত আনুমানিক ৯ ঘটিকায় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা র বাসভবন এলাকা থেকে নাসির উদ্দিনকে আটক করা হয় কর্তব্যরত আনসার সদস্য।

আটককৃত নাসির উদ্দীন হোসেন্দী ইউনিয়ন এর হোসেনদি আশ্ররাফদী গ্রামের খোকন মিয়ার ছেলে।

গজারিয়া থানা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান,সে সময় আমি ঢাকায় ছিলাম। আটক নাসির উদ্দিনকে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার এর বাসভবন এলাকা থেকে আনসার সদস্যরা আটক করেছে।আটকের পর নাসির উদ্দীনকে আনসার সদস্যরা গজারিয়া থানায় হস্তান্তর করেন।

হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি মোঃ রিফাত হোসেন জানান, আটক নাসির উদ্দিন হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ এর বর্তমান কমিটির যুগ্মসাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

অস্ত্রসহ নাসির উদ্দীন আটক এ সংবাদটি পেয়ে আমি ব্যক্তিগতভাবে লজ্জিত এবং আমার ছাত্রলীগের জন্য লজ্জিত ।আমার কমিটিতে এই ধরনের সদস্য প্রত্যাশা করিনি।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান আনসার সদস্যের তথ্যের ভিত্তিতে ছোরাসহ আটক নাসির উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।