ডুমুরিয়ার ৪ নং খর্ণিয়া ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে সকলের দোয়া চেয়েছেন এস এম টুটুল

0
6

রাশিদুজ্জামান সরদার,ডুমুরিয়া প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ খুলনার ডুমুরিয়া উপজেলার ৪নং খর্ণিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার পদ প্রার্থী এস এম টুটুল প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে। মাত্র ৪ মাসের প্রচার প্রচারণার শুরু থেকে সকল স্তরের জনগনের কাছ থেকে পাচ্ছেন ব্যাপক সমার্থন ও ভালবাসা। সাধারণ মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করবেন তিনি। চার মাসের নির্বাচনী প্রচারণায় নেমেই ইতিমধ্যে ইউনিয়নের ৩ ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়, উঠান বৈঠক ও মতবিনিময় করতে সক্ষম হয়েছেন। এস এম টুটুল প্রার্থী হিসাবে চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটা স্থানে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ডুমুরিয়া উপজেলার অন্তর্ভূক্ত ৪নং খর্নিয়া ইউনিয়নটি শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি ও আধুনিকতার দিক দিয়ে এই অঞ্চলের মানুষ গুলো বরাবরই ভালো অবস্থানে রয়েছে। রাজনীতির পাশাপাশি এ-জনপদের মানুষ ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে রয়েছে এগিয়ে। রাজনীতির দিক দিয়েও এখানে ক্ষমতাসীন ও বিরোধী দলের শক্ত অবস্থান। এ অঞ্চলের মানুষের রাজনীতিতে রয়েছে ব্যাপক সক্রিয় ভূমিকা। সক্রিয় ভূমিকা থাকার কারণে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যেও প্রতিযোগীতা। এ কারণে নির্বাচন এলেই বরাবরের মতো শুরু হয় যুদ্ধ। এরই ধারাবাহিকতায় ৩ নং মেম্বার প্রার্থী হিসাবে চুড়ান্ত পর্বের জন্য যুদ্ধে নেমেছেন সৎ ও কর্মী বান্ধব, উদর ও সাদা মনের মানুষ, মানবিক ও সামাজিক নিরপেক্ষতার সূত্রে গাঁথা একজন পরিশ্রমী ও সফল ব্যাক্তি এস এম টুটুল।

এছাড়া তিনি শিক্ষিত বেকার যুবকদের নিয়ে নিজ উদ্যোগে মৎস্য চাষ ও উৎপাদনের সাথে সম্পৃক্ত আছেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, বাল্য বিবাহ প্রতিরোধে সমাজে নারীদের সচেতন ও কুসংস্কার দূর করে ছেলেমেয়েদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে চলেছেন। একজন মানবিক, সামাজিক ও নিরপেক্ষতা নীতি নিয়ে চলার কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং খর্নিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসাবে তাকে নিয়ে এলাকাবাসী আলোচনাসহ নড়েচড়ে বসেছেন। বিগত নির্বাচন গুলোতে যে সকল প্রার্থী জয়লাভ করেছেন তাদের মধ্যে কোন জনপ্রতিনিধি এলাকার জনগনের প্রত্যাশা পূরণ করতে পারেনি। নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিলেও তারা পুরণ করতে ব্যর্থ হয়েছে। তাই এলাকাবাসীর অনাকাক্ষিত প্রত্যাশা পুরণ ও তাদের পাশে থেকে নিরপেক্ষভাবে কাজ করবে বলে এই অঙ্গীকারান্ধ হয়ে সকলকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছেন।

প্রার্থিতা ঘোষণার মাত্র মাসেই ৩ নং ওয়ার্ড জুড়ে শুরু হয়েছে তাকে নিয়ে ভোট বিশ্লেষন। এস এম টুটুল প্রার্থী হওয়ায় পুরুষের পাশাপাশি বিশেষ করে নারী ভোটারদের মাঝে বেশ উৎসাহ দেখা যাচ্ছে।গোটা পরিবারটি আ’লীগের সাথে সম্পৃক্ত ও সুশিক্ষিত পরিবার বলেই এলাকায় এবং ইউনিয়ন জুড়ে তাদের রয়েছে পরিচিত। প্রতিটা পাড়া মহল্লাবাসীর সাথে রয়েছে পারিবারিকভাবে আত্বীয়তার সম্পর্ক।এই পরিবারটি আজীবন এলাকার গরীব, অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে থেকে সাহায্যে সহযোগীতা করেছেন। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হওয়ায় সর্বক্ষেত্রে রয়েছে ব্যাপক জনসমার্থন।