
রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাধীন ভুষনছড়া ইউনিয়নের এরাবুনিয়া গ্রামের পাহাড়ারে পাদদেশের জমিতে সাংবাদিক আরিফ ও ভুষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক ও আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা মো শামসুল আলমের যৌথ মালিকানাধীন জমিতে করা ফলজ বাগানটি আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য হাসান ও ক্যাডার বাহীনি মিলে আজ ১৯শে এপ্রিল দুপুর ১২ টা নাগাদ আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এতে উক্ত জমিতে থাকা কলাগাছ,সজিনাগাছ,আমলকি গাছ ও সেগুনগাছের চারাসমেত বিভীন্ন ধরনের ফল গাছের চাড়াগুলো পুড়ে নস্ট হয়ে যায়।
বরকল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নজুরুল ইসলামের মেয়ের জামাতা প্রাইমারী স্কুল শিক্ষক মো দেলোয়ারের ছোট ভাই এবং উক্ত আহবায়ক কমিটির সদস্য এই হাসান।তার বিরুদ্ধে রয়েছে ৬ টির মত ফৌজদারি মামলা। বিগত কদিন আগে ওয়ারেন্টভুক্ত একটি চাঁদাবাজি মামলাতে গ্রেফতার হলে পড়ে জামিনে ছাড়া পায়। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলো তার ভাগীনা ফরিদ,মেঝো ভাই আজাদ এবং আজাদের ছেলে সাদ্দাম।
এ বিষয়ে উক্ত জায়গার মালিক মো শামসুল আলম বলেন,পুর্বের শত্রুতার জেড় ধরে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য হাসান ও আত্নীয়রা মিলে এই কাজটি করেছেন।উক্ত আহবায়ক কমিটি দায়িত্বে আসার পর থেকেই আমাদের বিভীন্নভাবে হয়রানি হতে হচ্ছে। বিগত কদিন আগে তাদের মদদে মোতালেব নামক একজন ব্যাক্তির বউ দিয়ে করা মিথ্যা মামলায় আরিফকে তাদের সহযোগীতাতেই উদ্দেশ্যপ্রনিতভাবে আসামী করা হয়।এছাড়াও তারা বিএনপি ও বহিরাগতদের দিয়েও আমাদের হেনস্থা করানোর জন্য সব সময় ওৎ পেতে থাকে।আমরা বিষয়টা ইতিমধ্যে বরকল থানা,বিজিবিসহ বিভীন্ন গোয়েন্দা সংস্থাকে অবগত করেছি।আমরা আমাদের ক্ষতিপুরনসহ সুষ্ঠবিচার দাবী করছি।
এ বিষয়ে আরিফুল ইসলামের বাবা প্রবীন আওয়ামী লীগ নেতা মো আউয়াল সিকদার জানান,আহ্বায়ক কমিটির অনৈতিক কাজগুলো আমার ছেলে সব সময় সংবাদ মাধ্যমে তুলে ধরতে চেয়েছে।তাই তাকে থামানোর জন্য অনেক লোভনীয় অফার দিয়েও যখন ব্যার্থ হয় তখন তাকে মিথ্যা মামলাসহ বিভীন্নভাবে আর্থিক ক্ষতি করার চেস্টা করে যাচ্ছে।
ভুলে যাবেন না আমার ছেলেও কিন্তু আওয়ামী পরিবারের সন্তান। দলের জন্য আমাদের পুরো পরিবারের যে কতটা অবদান সেটা জননেতা দীপঙ্কর তালুকদার মহোদয় ভালো করেই জানেন।আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের কাছে সহযোগীতা কামনা করছি।
এ বিষয়ে,৬ নং ওয়ার্ড ইউপি সদস্য রুহুল আমিন বলেন,ইতিমধ্যে আমরা বিষয়টা অবগত হয়েছি।বিষয়টা সত্যি খুব দুঃখজনক।
ভুষনছড়া ইউপি চেয়ারম্যান মো মামুনর রশীদ মামুন জানান,রাজনৈতিক কোন্দল মেটাতে গিয়ে এরা শামসুল এবং আরিফের ওপড় বার বার বিভীন্নভাবে হামলা করছেন। বিষয়টি ন্যাক্কারজনক ও অতি নিন্দনীয়। অতি শীঘ্রই এসবের সুষ্ট সমাধান হওয়া দরকার।
বরকল উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মো নাছিড় উদ্দিন মহারাজ জানান,ইতিমধ্যে বিষয়টি আমরা অবগত হয়েছি এবং প্রশাসনের নিকট উক্ত ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠি বিচার দাবী করছি।
এ বিষয়ে কথা বলতে হাসান এবং আহবায়ক ডা নজুরুল ইসলামকে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।





