রাঙ্গামাটি জেলা যুব রেড ক্রিসেন্টের যুব প্রধানের দ্বায়িত্ব পেলেন প্রাচুর্য নাগ পাপ্পু

0
22

মোঃ মিরাজ হাসান, বরকল উপজেলা প্রতিনিধি: আজ ০২/০৯/২০২১ ইং রোজ বৃহস্পতিবার,রাঙ্গামাটি জেলা যুব রেড ক্রিসেন্টর নতুন কমিটি প্রকাশ করলেন।রাঙ্গামাটি জেলা ১০ উপজেলা নিয়ে গঠিত।

যেমনঃ ১/বরকল উপজেলা। ২ /বিলাইছুড়ি উপজেলা।৩/জুরাছুড়ি উপজেলা।৪/নানিয়াচর উপজেলা।৫/বাঘাইছড়ি উপজেলা।৬/লংগদু উপজেলা।৭/রাজস্থলী উপজেলা।৮/কাউখালী উপজেলা।৯/কাপ্তাই উপজেলা ও১০/রাঙ্গামাটি সদর উপজেলা।

এর মধ্যে জুরাছুড়ি উপজেলা ব্যতীত বাকী ৯টি উপজেলায় যুব রেড ক্রিসেন্ট কমিটি ও কার্যক্রম অভ্যহত আছে। এবং সামনে আরো জেলা ও উপজেলা প্রত্যেক ইউনিটের কার্যক্রম গতিশীল করতে নতুন কমিটি গঠন হয়েছে।

 

যুব রেড ক্রিসেন্টের যুব প্রধানের দ্বায়িত্ব পেলেন,প্রাচুর্য নাগ পাপ্পু।

উপ-যুব প্রধান(১)এর দ্বায়িত্ব পেলেন,মোমতাহেনা মুমু।উপ-যুব প্রধান(২)এর দ্বায়িত্ব পেলেন,সুনয়ন চাকমা। এবং জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের দ্বায়িত্বে আছেন সুজন তন্চঙ্গা। উপ-জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের দ্বায়িত্ব পেয়েছন, সুযশ দেওয়ান। প্রশিক্ষণ বিভাগের দ্বায়িত্ব পেয়েছেন, ইমন ধর।উপ-প্রশিক্ষন বিভাগের দ্বায়িত্ব পেয়েছেন,

মোঃতাজুল ইসলাম।সাস্থ্য ও সেবা বিভাগের দ্বায়িত্ব পেয়েছেন,এবি এম জুনায়েদ।উপ-সাস্থ্য ও সেবা বিভাগের দ্বায়িত্ব পেয়েছেন,দেলোয়ার হোসেন(তানভীর)।