
মিরাজ হাসান, বরকল উপজেলা প্রতিনিধি, পাবত্য রাঙামাটি জেলার ভুষনছড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসীন্দা সাবেক আইমাছড়া ইউনিয়নের সংরক্ষিত মহীলা আসনের ইউপি সদস্যা জাহানারা বেগমের নিজ বসত বাড়িতে সিন্ধুকের তালা ভেঙ্গে চুড়ি লক্ষাধিক টাকার জিনিসপত্র ও নগদ টাকার চুড়ি হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে ভুক্তভোগী জাহানারা বেগম জানান,
বিগত রাত আনুমানিক১টা থেকে ৫ টার মধ্যে কে বা কাহারা ঘরে ডুকে আমার ঘড়ের সিন্ধুক ভেঙ্গে নগদ ৭০০০০ সত্তর হাজার টাকা ও ২ টি হাতের,
স্বণের আংটি যার মূল্য ৪০০০০(চল্লিশ হাজার) টাকাসহ আরো কিছু জিনিসপত্র চুড়ি করে নিয়ে যায়।কাল রাতে প্রচুর বৃষ্টি হবার কারনে আমরা কেউ বিষয়টি আচ করতে পারি নাই।সকালে উঠে দেখি আমার সিন্ধুকের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে।
উক্ত মহিলার ছেলে মো মনির জানান,পুর্বশত্রুতার জের ধরেই কেউ উক্ত কাজটি ঘটিয়েছে বলে আমরা ধারনা করছি।উক্ত বিষয়ে খুব শীঘ্রই আমরা আইনের আশ্রয় নেবো।আমরা বিষয়টি অত্র এলাকার মেম্বার চেয়ারম্যানসহ গন্যমান্য সবাইকে অবগত করেছি।





