বরকল থেকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন জ্ঞান্ত কুমার চাকমা

0
13

আরিফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি, জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ পেলেন বরকলের উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর জ্ঞান্ত কুমার চাকমা।

বরকল থেকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন জ্ঞান্ত কুমার চাকমা
বরকল থেকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন জ্ঞান্ত কুমার চাকমা

বিষয়টি বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জুয়েল রানার ফেইসবুক পেইজ থেকে নিশ্চিত করা হয়েছে।

 

এ বিষয়ে তিনি বলেন,আন্তরিক ধন্যবাদ জানাই মান্যবর জেলা প্রশাসক মহোদয় ও সম্মানিত এডিসি মহোদয়দেরকে রাঙ্গামাটির উপজেলাগুলোর মধ্যে বরকল উপজেলার সদস্যকে উক্ত পুরষ্কারের জন্য মনোনীত করার জন্য।

আমি মনে করি কর্মে নিষ্ঠা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ের (গ্রেড ১১-২০ ক্যাটাগরিতে) এ পুরস্কার দায়িত্বপালনে কর্মস্পৃহা আরো বৃদ্ধি করবে।বরকল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।

জ্ঞান্ত কুমার চাকমা জানান, আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় ও সম্মানিত এডিসি মহোদয়দের এবং বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে রাঙ্গামাটির উপজেলাগুলোর মধ্যে আমাকে উক্ত পুরষ্কারের জন্য মনোনীত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।