
আরিফুল ইসলাম,রাঙ্গামাটি প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা, ইতিহাসের অবিসংবাদিত মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের এই দিনে ১৭ই মার্চ ১৯২০ সালে ফরিদপুর জেলার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। 
আজ বুধবার তারই জন্মশত বার্ষিকীতে শ্রদ্ধা জানালেন রাঙ্গামাটির সদর উপজেলা শ্রমীক লীগের ২ণং ওয়ার্ড কমিটি এবং লোড আনলোড শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
এসময় তারা দোয়া মাহফিলের পাশাপাশি আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক রতন মিয়া,বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শ্রমিক লীগের সহ সম্পাদক আবুল কাশেম,জেলা ছাত্র লীগের উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজুরুল ইসলাম, মো সাইফুল, শ্রমবিষয়ক সম্পাদক ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ,আল আমিন,আনোযার হেসন আনু,জাহের আলী,আবুল হোসেন, দীন ইসলাম, শামীম,আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,মো দুলাল,সাধারন সম্পাদক,২ নং ওয়ার্ড শ্রমিক লীগ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে ভালোবাসালে সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখতে হবে। আমরা সকলে একতাবদ্ধ থাকলে বাংলাদেশকে উন্নয়নের রাস্তা থেকে কেউ সরাতে পারবেনা। আমরা সকলে নেতা হিসেবে নয়, সাধারণ জনগণের বন্ধু হিসেবে একতাবদ্ধ হয়ে কাজ করব।
আলোচনাসভার শেষে,দোয়া মাহফিল ও কেক কাটা হয়।





