প্রিয় রাঙামাটি’র উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

0
22

আরিফুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি: “জ্ঞানের আলো দিয়েই ঘোচাতে হবে অন্ধকার” – এই প্রতিপাদ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় রাঙামাটি’র উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলার কার্যনিবাহী কমিটি এবং উপদেষ্টা মন্ডলী।

এরপর রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করেন।এবং এই বই পাঠ করার কর্মসূচির নিদর্শনা প্রদান করেন। বঙ্গবন্ধুর পারিবারিক সামাজিক জীবন, তার চিন্তা চেতনা, দেশপ্রেম বোধ এবং তার আজীবনের সংগ্রাম আর ত্যাগের ইতিহাস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ধারণা সৃষ্টির উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ এবং কেক কাটার মাধ্যমে “প্রিয় রাঙামাটি”র বিভিন্ন উপজেলার কমিটি এই দিনটি পালন করবে।
এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা ইকবাল আহমেদ তালুকদার,সংগঠন এর প্রতিষ্ঠাতা ফাতেমা তুজ জোহরা রেশমী, সদস্য মায়েচিং মারমা সাথি, আফরা ইবনাত,বিশ্বজীত,ইসহাক আহমেদ, প্রীতম রায়,এবং লংগদু উপজেলার শাখার প্রতিনিধি বরকল উপজেলার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রিয় রাঙামাটি’র প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী জানান “জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর স্বহস্তে লিখিত ‘অসমাপ্ত আত্মজীবনী’তে বর্ণিত তার ব্যক্তিগত চরিত্রের বিভিন্নমুখী মানবিক বৈশিষ্ট্যগুলোর সাথে বর্তমান প্রজন্মকে পরিচিত করানোর জন্যই আমাদের এই ব্যতিক্রমধর্মী আয়োজন।”