
আরিফুল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের পক্ষ থেকে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে অনুষ্ঠিত ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভুইয়া,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি আবু জাফর,সাবেক ছাত্রলীগ সভাপত মিজানুর রহমান, আওয়ামী যুবলীগ সভাপতি মুহিদুল ইসলাম, ছাত্রলীগের সাধারন সম্পাদক আল মামুন সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লাইফ মেম্বার অ্যাভোকেট মামুন ভুইঁয়া।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি জেলা কর্তৃক ত্রাণ সামগ্রী বুড়িঘাট ৩নং ইউনিয়ন এ বিতরন করা হয়। সুবিধা ভুগিরা হলেন, শাহিনুর বেগম, রাজিব হাওলাদার, তৌহিদুল ইসলাম, আব্দুল কাশেম খা, আনোয়ারা বেগম, ফাতেমা বেগম, জাহের বানু, জহির উদ্দিন, আফজাল হোসেন, ডলি বেগম।





