চেয়ারম্যান তোফাজ্জল করিম এর হাত দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেওয়া ১০টাকা মূল্যের চাউল বিতরণ উজানটিয়া।

0
30

এ.এইচ রিপন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উজানটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল করিম এর হাত দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুকূলে খাদ্যবান্ধব ১০টাকা মূল্যের চাউল প্রতি পরিবারকে ৩০ কেজি করে মোট= ৯২১ পরিবারকে চাউল বিতরণ কর্মসূচি পালন করেন।

আজ ৮ মার্চ ২২সকাল থেকে আবারও ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। এই ভাবে সারা দেশে এ কর্মসূচি চালু হয়। কর্মসূচির আওতায় অতিদরিদ্র ৫০ লাখ পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এই চাল দেয়া হচ্ছে।

বিতরণ কালে চিলেন তোফাজ্জল করিম পরিষদের সকল সদস্য/সদস্যবৃন্দ এবং শাহ জামাল, এতে চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রতি বছরের এইভাবে সারা দেশের সাধারণ জনগণের কাছে চাল বিতরণ চলবে চাল বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অসাদুপায় বা দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।

জানা গেছে- ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামে ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মসূচির আওতায় প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল এই পাঁচ মাস ১০ টাকা কেজিতে চাল পান দরিদ্ররা। সে থেকে এখনো পর্যন্ত চলমান রয়েছে চাল বিতরন।