
আরিফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি, কাপ্তাই উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে দারিদ্র্য বিমোচনের জন্য পুষ্টি সমৃদ্ধ “অ-প্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ’ বিষয়ক উপকারভোগীদের নিয়ে ৩ (তিন) দিনব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার (১৭ জুন) শেষ হয়েছে।

সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মধ্যে আদার বিজ বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। কাপ্তাই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল্লাহ আল বাকেরের সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সামসুল আলম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান।
প্রশিক্ষণে ৪০ জন উপকারভোগী অংশ নেন।





