
বংশ রক্ষা
সোহাগ
দাদা আমার খান বংশের বড় জমিদারএ
ক ছেলে তে কি আর বংশরক্ষ্যে হয় কি তার
হুট করে সে আলাপ করে
আমি নাতী তার
বুঝলি দাদু! তোর দাদী তো থাকবেনা আর
তোর দাদী যাই বাপের বাড়ী
আমি ও বলেছি দেবো ছাড়ি।
ক্যান দাদী যায় বাপের বাড়ী
তুমিই বা ক্যান দিবা ছাড়ি
খুলে কওয়া যায়না?
কাল রাতে শুধু বলেছিলাম
তরকারি সে আর আগের মত হয়না।
ব্যাস! রেগে গেলো তোর দাদী
আমিও তাকে বলে দিয়েছি
করবো আর একখান সাদী।
নতুন করে জোয়ার এসেছে
নদীতে মূমুর্ক্ষূ বান
এমন ভাবনায়,জল ফেলে
দাদী বেগমজান।
এমন কথায় মাথায় হাত
পরিবারের লোকের
বিয়ের আনন্দ দুরে কথা
এসেছে সময় শোকের।





