বাংলাদেশের জন্য সিনোফার্মের ২০ লাখ ডোজ ভ্যাকসিন চীনা বিমান বন্দরে

0
26

কূটনৈতিক প্রতিবেদক: বুধবার ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়ে বলেছেন, চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ভ্যাকসিনগুলো বেইজিং এয়ারপোটে আনা হচ্ছে এবং খুব দ্রুত সময়েই ঢাকায় পৌঁছবে।

চীন থেকে সিনোফার্মের ২০ লাখ ডোজ ভ্যাকসিন এলে এটিই হবে প্রথম বাণিজ্যি চালান।

বাংলাদেশকে প্রথম দফায় ১২ মে পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দেয় চীন। দ্বিতীয় দফায় ১৩ জুন আরও ছয় লাখ ডোজ ভ্যাকসিন পাঠায়। দুই দফায় বাংলাদেশকে এখন পর্যন্ত ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিয়েছে দেশটি।

বাংলাদেশ-চীনের টিকা কূটনীতির প্রক্রিয়ার মাঝেই বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি দাবি করেন, দ্রুত সিদ্ধান্ত নিতে না পারা ও সময়ক্ষেপণের কারণে ভ্যাকসিন কিনতে দেরি হয়েছে বাংলাদেশের।

চীন বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কোভিড-১৯ এর টিকা সবার জন্য সহজলভ্য করার তাগিদ দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনেকদিন ধরে একই কথা বলে আসছেন।

দক্ষিণ এশিয়ার কোন দেশে যদি কোভিড ১৯ এর টিকা জরুরি ভিত্তিতে দরকার হয় তা যেন দ্রুততার সঙ্গে সরবরাহ করা যায় চীন এখন সেদিকে নজর দিচ্ছে।