সুশান্তর পরিবারের পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত

0
10

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয়।

ভারতীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, সুশান্তের পরিবারের এই সদস্যরা হরিয়ানা পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ও পি সিংয়ের বোনের শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিতে পাটনা থেকে জামুই ফিরছিলেন। ও পি সিং হলেন সুশান্ত সিং রাজপুতের দুলাভাই। আহত ব্যক্তিদের প্রথমে সিকান্দারা মহকুমা হসপিটালে নেওয়া হয়। পরে তাঁদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

২০০৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘পবিত্র রিশতা’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান সুশান্ত সিং রাজপুত। ২০১৩ সালে ‘কাই পো চে’ দিয়ে বলিউডে অভিষেক। এরপর একের পর এক সাফল্যের পথে হেঁটেছেন সুশান্ত। গত বছর ১৪ জুন তাঁর মুম্বাইয়ের ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।