

সময়েরপাতা ডেস্ক:
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে ‘ফিচার লিখন কর্মশালা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে উপস্থিত থেকে প্রশিক্ষণ দিবেন সাংবাদিক জাহীদ রেজা নূর।
বুধবার (১৭ আগষ্ট) সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
কর্মশালা নিয়ে ফোরামের সভাপতি আকরাম হোসেন নাঈম জানান, যারা সাংবাদিকতায় আসতে চাচ্ছেন বা শুরু করেছেন তাদের জন্য ফিচার কর্মশালা টা গুরুত্বপূর্ণ। কর্মশালায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও রেজিস্ট্রেশনের মাধ্যমে অন্যান্য ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন। কর্মশালার শেষে সফল অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হবে এবং সনদপত্র প্রদান করা হবে।




