আমার মৃত্যুর যেন সঠিক তদন্ত হয় : পুলিশ সদস্য

0
47

অনলাইন ডেস্ক রিপোর্ট

মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার এবং সর্বস্তরের কাছে আমার একটাই দাবি আমার মৃত্যুর যেন সঠিক তদন্ত হয়। ছবিতে যে মেয়েটি ওর নাম শুকতারা। রংপুর জেলায় কর্মরত নারী কনস্টেবল ১৫৪১। ওর সাথে আমার দীর্ঘ দিনের সম্পর্ক। আমরা এই দীর্ঘ দিন যাবৎ স্বামী স্ত্রীর মতো করে সংসার করে আসছি। আমি ওকে অনেক বার বিয়ের কথা বলি। ও শুধু আমাকে মিথ্যা শান্তনা দিয়ে আসছিলো। সর্বশেষ ও আমাকে বলেছিল সিলেট রেঞ্জে গিয়ে বিয়ে করবে। সেই জন্য সে সিলেট যাওয়ার জন্য দরখাস্ত করে। কিন্তু ভাগ্য বলে কথা। করোনার কারণে আর বদলি হয় নাই। আমি শুকতারার পিছনে আমার বেতন ছাড়াও প্রায় ৬ লক্ষ টাকা ধার দেনা করে দেই। যা এখন সে অস্বীকার করছে। রংপুর জেলার সকল পুলিশ সদস্য , পৌর বাজারে সকল দোকান, সুপার মার্কেট, গুদরি পোট্টি, স্বর্ণের দোকান সবাই জানে আমরা স্বামী স্ত্রী।

কিন্তু আজ শুকতারা ওর পরিবারের পক্ষ নিয়ে আমার সাথে ছলনা করছে। তাই আমি মৃত্যুর পথ বেঁচে নিলাম। আমার একটাই দাবি আমার মৃত্যুর যেন সঠিক তদন্ত হয়। আর একটা অনুরোধ সবার কাছে আমার দুইটা বাচ্চা আছে। ওদের কথা চিন্তা করে যেন আমার স্ত্রী নাসরিন এর একটা চাকরী দেয়‌। ও শিক্ষিত একটি মেয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই আমাকে ক্ষমা করবেন।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক :Shaha Alam Sheikh

লেখক : পুলিশ সদস্য