
শুভ মন্ডলঃনিজস্ব প্রতিনিধি।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ,খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা শ্রী অনিমেষ সরকার রিন্টু’র গত ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে আহত হয়।
এযাবৎকালে তিনি দেশীয় ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ও পর্যায়ক্রমে অস্ত্র পাচার সম্পন্ন করেছেন।
বর্তমানে তার শারীরিক পরিস্থিতি খারাপ হলে তিনি আজ দুপুর নাগাত পাশ্ববর্তী দেশ ভারতে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গমন করেন।
যুবনেতা শ্রী অনিমেষ সরকার রিন্টু’র দ্রুত সুস্থতা কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার রায়, আসন্ন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক বিধান বিশ্বাস, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক ও সাবেক কেন্দ্রীয় সদস্য কানাই মন্ডল, জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক অভিজিৎ সরকার রাহুল, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব সুমন বিশ্বাস সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অসুস্থ অনিমেষ সরকার রিন্টু’র দ্রুত সুস্থতা কামনায় মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা কামনা করেন ও সকল শুভাকাঙ্ক্ষীর কাছে তার জন্য বিনয়ের সাথে প্রার্থনা কামনা করেন।
বার্তাটি জানিয়েছেন
দপ্তর সেল
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ, খুলনা জেলা শাখা।

