আব্দুল্লাহ আল আকাশের খুনীদের অবিলম্ব গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

0
32

মিয়া মোহাম্মদ ছিদ্দিক(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল আকাশের খুনীদের অবিলম্ব গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রক্তদান সমিতি’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। এতে রক্তদান সমিতি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, পৌর মেয়র শওকত উসমান শুক্কুর আলী, কটিয়াদী সরকারি কলেজের সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূঞা, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, রাজনীতিক শফিকুর রহমান বাদল, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, সাবেক ছাত্রনেতা এনামূল হক বাবু, চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, সালেহ মারুয়া, মাইনুর রহমান, মো. বাস্তব, সহপাঠী হাসানুর রহমান সাকিন, নিহতের ছোট ভাই বায়জিদ।

বক্তারা বলেন, ‘মাদক ও অপরাজনীতির ফল কিশোরগ্যাংয়ের এখনই লাগাম টানতে হবে। নৈতিক শিক্ষা ও সংস্কৃতির বিকাশে সকলের ভূমিকা রাখতে হবে। মেধাবী ছাত্র আকাশের খুনীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত প্রদান করতে হবে।’