ক্ষুদে লেখিকা:- খুশবু

হঠাৎ যখন শীতের হাওয়া
লাগে আমার মনে,
দমকা হাওয়ায় ঝরে পড়ি
শেষ বিকালের টানে।
কুয়াশা ঢাকা গোধূলিবেলায়
মনটা কেমন করে,
পুরনো দিনের স্মৃতিগুলো
আসে মনের ঘরে।
মনের ভেতর শুকনো পাতার
মর্মর শব্দ শুনি,
শিশির ভেজা শীতের চাদরে
জড়িয়ে ধরে গ্লানি।
হাজারো পাতা ঝরে পড়ে
মনের শূন্যতায়,
আমার শহর নীরব হয়
ঝরে পড়া পাতায়।




মন্তব্য করুন