মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুইজ ও রচনা প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানে আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার ইবরাহিম খলিলুল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল। এইসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের জিসি আঃ রাজ্জাক, জিসি রেজাউল করিম, জিসি আঃ জলিল, এমসি আবুল হোসেন এবং ইফার কেন্দ্র শিক্ষক ফিরোজ হোসেন, হাই আল হাদী প্রমুখ।
সময়ের পাতা
www.somoyerpata.com
প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিভাগ





মন্তব্য করুন