হামের উপসর্গে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৪ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪০ শিশু। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৮৮ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। তাতে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু দাঁড়াল ৯৮৭ জনে।
এই সময়ে মোট হাম সংক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৬২ হাজার ২৬২ শিশু। তার মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ১৯ হাজার ৫৬৭ শিশু।







মন্তব্য করুন