মাস্কে করোনা স্বাস্থ্যবিধির জট

0
21

বিপুল জামান লিখন (নেত্রকোনা জেলা প্রতিনিধি): করোনা যখন সারাবিশ্বকে স্ববির করে তুলছে ঠিক তখনই প্রতিটি দেশের সরকার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ২০২০ সালের ৮ ই মার্চ প্রথম বাংলাদেশে করোনা শনাক্ত হয়।

মাস্কে করোনা স্বাস্থ্যবিধির জট
মাস্কে করোনা স্বাস্থ্যবিধির জট

 

দীর্ঘ এক বছর নানা জটিলতা মধ্যে যখন দেশ নতুন আশার বাণী শুনাতে যাচ্ছে ঠিক তখনই ৫ ই এপ্রিল( ২০২১) সালে নতুন করে করোনা পাদুর্ভাব দেখা দেয়।

 

 

সরকার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সীমিত পরিসরে লকডাউন দেয়(৭দিম)।পরিস্থিতি বিবেচনায় দেখা যায় করোনা আক্রান্তের হার আর মৃত্যুের মিছিলের সংখ্যাটা বাড়ছে তারই সুবাদে(১৪ এপ্রিল)থেকে ৭ দিনের জন্য নতুন করে কঠোর লকডাউন জারি করে সরকার।আইন শৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ তৎপর রয়েছে।

 

পবিত্র মাহে রমজানে যেখানে দেশের অর্থনৈতিক চাকা বন্ধ রেখে সকল শিল্প কারখানা সীমিত পরিসরে খুলা আছে সেখানে সাধারণ মানুষের করোনার ব্যাপারে উদাসীনতা দেখা যায়।

 

নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা ও জেলা খবরা-খবর ভিত্তিতে সন্ধ্যার আগ মূহুর্তে জমাট বেঁধে সাধারণ মানুষ হাট-বাজার নানা পণ্য ক্রয় করতে আসছে।অনেকেই মুখে মাস্ক ছাড়াই এলোপাতাড়ি ঘুরাফেরা করছে।

 

এমনই চিত্র শহরের বিভিন্ন জায়গায়।তবে সারাদিনভর আইন শৃঙ্খলা বাহিনীর টহল চোখে পড়ার মতো ছিল।