
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগন্জে করোনায় প্রতিদিনই শনাক্তের হার বাড়ছে। মানুষের জীবনযাত্রা ও থেমে নেই। জীবিকা নির্বাহের জন্য কাজও থেমে নেই।
তারই ধারাবাহিকতায় দেখা যায়, চাষাড়া থেকে সাইনবোর্ডে মানুষ ভ্যানে করে যাচ্ছে।
এতে করে ভাড়াও কম লাগছে। চাষাড়া আর্মি মার্কেটের টাইলস মার্কেটের ভ্যানচালকরা বর্তমানে যাত্রী বহন করছে। এতে করে কোনরকম ভাবে আয় রোজগার চলছে।
সবারই এখন একটাই চিন্তা, কিভাবে পরিবার নিয়ে বেঁচে থাকবে করোনার এই কঠিন সময়ে।





